ডেইরি, পোল্ট্রি,মৎস্য ও কৃষিবিষয়ক অনলাইন নিউজ ও ভিডিও পোর্টাল

খুলনার পাইকগাছায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

এম জালাল উদ্দীন। পাইকগাছা, খুলনা।
খুলনার পাইকগাছায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময়ে হাজার হাজার নারী পুরুষ এ ঘোড়ার দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। জানা যায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৬টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। উপজেলার কপিলমুনি ইউনিয়নের মালথ গ্রামবাসীর আয়োজনে স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, ইউপি সদস্য ফারুক হোসেন (লাকি), ছকিনা বেগম, মোঃ আসাদুল ইসলাম আসাদ, মোঃ ফসিয়ার রহমান, মানছুর রহমান জাহিদ, যুবলীগনেতা ফারুক হোসেন, মৃগাম্গ বিশ্বাস, যুব মহিলা লীগের রেবেকা খাতুন, তাতীলীগের শেখ ফরহাদুজামান, লিটন সরদার, ইমন আহম্মেদ। হাবিবুর রহমানের পরিচালনায় এসময় আরোও উপস্হিত ছিলেন, মোঃ মিজানুর রহমান, মোমিন সরদার, আমিনুর গাজী, সাইদ গাজী, শফি গাজী, মফিজুল ইসলাম, আবু ইসহাক প্রমুখ। ঘোড়া দৌড়ে তিনটি ছুট দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন ঢাকা নবিনগর থেকে আগত সাঈদ হোসেনের সোনার হরিণ নামক ঘোড়া। দ্বিতীয় স্থান লাভ করেন নড়াইল থেকে আগত পাভেল মরিয়াম নামক ঘোড়া এবং তৃতীয় স্থান লাভ করেন হান্নান গাজী ও ইয়াসিনের ঘোড়া।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email