ডেইরি, পোল্ট্রি,মৎস্য ও কৃষিবিষয়ক অনলাইন নিউজ ও ভিডিও পোর্টাল

আহকাব এর সভাপতি সায়েম উল হক ও মহাসচিব আফতাব আলম নির্বাচিত

 

পোল্ট্রিসহ প্রাণিজ স্বাস্থ্য ও পুষ্টি পণ্য উৎপাদনকারী, আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সমূহের একমাত্র বাণিজ্যিক সংগঠন এনিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন নোভিভো হেল্থ কেয়ার লিমিটেড এর চেয়ারম্যান সায়েম উল হক ও মহাসচিব নির্বাচিত হয়েছেন ইমপেক্স মার্কেটিং লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আফতাব আলম।

২১ মার্চ ২০২৩, রাজধানীর গ্র্যান্ড বল রুম (লেভেল-১৪), লে মেরিডিয়ান-এ আহকাব এর ২০২২ সালের বার্ষিক সাধারণ সভা এবং নব-নির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মোঃ এমদাদুল হক তালুকদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহকাব এর প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ এম এম খান, প্রাক্তন সভাপতি মোমিন উদ দৌলা, এ আর এম তাইবুর রহমান এবং এ কে এম আলমগীর।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, আহকাব এর সন্মানিত সকল সদস্য এবং বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, আহকাব এর ১৫ সদস্য বিশিষ্ট দুই বৎসর মেয়াদী নির্বাহী কমিটির কর্মকর্তা পদের নির্বাচন গত ২ ফেব্রুয়ারি ২০২৩ এ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email