ডেইরি, পোল্ট্রি,মৎস্য ও কৃষিবিষয়ক অনলাইন নিউজ ও ভিডিও পোর্টাল

অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ – ৩ সেপ্টেম্বর কানাডা টরোন্টোতে ”৩৭তম ফোবানা কনভেনশন -২০২৩”

মুহাম্মদ ইব্রাহীম কুতুবী

১-৩ সেপ্টেম্বর,১২৩ কুইন স্ট্রীট ওয়েষ্ট টরোন্টো, শেরাটন সেন্টার টরোন্টো হোটেল ,কানাডায় নানান উৎসাহ উদ্দীপনা নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশীদের অন্যতম সংগঠন (ফেডারেশন অফ বাংলাদেশ এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) ”৩৭ তম ফোবানা কনভেনশন- ২০২৩ “এই মহতী অনুষ্ঠানে দেশের এবং প্রবাসের গুণী শিল্পীদের সমন্বয়ে আড়ম্বরপূর্ণ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ কনভেনশন অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলার জন্য ইতিমধ্যে একটি কনভেশন উৎযাপন কমিটিও  গঠন করা হয়েছে বলে জানা যায়। উল্লেখ্য যে,কনভেনশন তত্তবধানে থাকবেন যারা তারা হলেন  মোহাম্মদ ইলিয়াছ মিয়া (চেয়ারম্যান), মাহবুব রউফ চৌধুরী (চিফ কনসুলেন্ট), নুরুল ইসলাম মিন্টু (চিফ অ্যাডভাইজার), ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুর রহমান( চিফ পেট্রন),আহমদ হোসাইন( চিফ কো-অর্ডিনেটর),আলী ইমাম (চেয়ারম্যান, ইষ্টিয়ারিং কমিটি),শাহনেওয়াজ (মেম্বার সেক্রেটারী),আবুল আজাদ(চেয়ারম্যান), রিমন ইসলাম (মেম্বার সেক্রেটারী)।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email