ডেইরি, পোল্ট্রি,মৎস্য ও কৃষিবিষয়ক অনলাইন নিউজ ও ভিডিও পোর্টাল

 হৃদরোগের ঝুঁকি  কমে বাদামে

 

আমাদের শরীরের চাহিদা মিটাতে ও রোগ প্রতিরোধে অনেক রবিশস্য রয়েছে তারমধ্যে বাদাম স্মৃতিশক্তির জন্য উপকারী খাবার। কিন্তু অনেকেই অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার ভয়ে বাদাম খায় না। তবে প্রতিনিয়ত বাদাম খেলে হৃদরোগের ঝুঁকি কমায়। প্রতিদিন খাবারের সাথে এক মুঠো বাদাম ও বিভিন্ন বীজ হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ২৫ শতাংশ কমায়।

ফুড এবং নিউট্রিশন রিসার্চ’ পত্রিকায় স্ক্যান্ডেনেভিয়ার একদল গবেষকের দাবি, প্রতিদিন সামান্য পরিমাণ বাদাম এবং বিভিন্ন রকম বীজ খেলে হার্টঅ্যাটাক এবং স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কমতে পারে।

এই বিষয়ে অসলো বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ্যা বিভাগের অধ্যাপক এরিক ক্রিস্টোফার বলেন, প্রতিদিন অন্তত পক্ষে ৩০ গ্রাম বাদাম খেলে হৃদরোগ সংক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়। হার্ট অ্যাটাকের আশঙ্কাও কমে যায় ২০ থেকে ২৫ শতাংশ।

তবে গবেষকদের মতে, এ ক্ষেত্রে নির্দিষ্ট করে বলা মুশকিল কোন বাদামের উপকারিতা বেশি। কিন্তু রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সবচেয়ে ভাল কাঠবাদাম, পেস্তা এবং আখরোট।

অধ্যাপক এরিক ক্রিস্টোফার বলেন, ধমনীতে মেদ জমে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হলে হার্টে নানা রকম সমস্যা দেখা দেয়। কিন্তু বাদাম খেয়ে রক্তে ভাল কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে ধমনীতে কোনও ভাবেই মেদ জমতে পারে না। তাই হৃদরোগের আশঙ্কা কমে যায়।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email